Daily Super Bangla Logo


শেখ হাসিনাকে হত্যার হুমকি: সিলেট জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল শনিবার

২ জুন ২০২২, ৬:৪১ অপরাহ্ণ

সুপার বাংলা ডেক্স:: বিএনপি ও তাদের দোসর কর্তৃক বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করবে সিলেট জেলা যুবলীগ।

শনিবার (৪ জুন) সকাল ১১ টায় সিলেট জেলা যুবলীগের উদ্যোগে জেলা পরিষদের সামন থেকে এ মিছিল বের করা হবে। মিছিল ও সমাবেশ শেষে ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে সিলেট জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করা হবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের জন্য সিলেট জেলা যুবলীগের সকল নেতাকর্মীকে আহবান জানিয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ।

এছাড়াও সিলেট জেলার আওতাধীন সকল সাংগঠনিক উপজেলায় অনুরূপ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার আহবান করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ