Daily Super Bangla Logo


শেখ হাসিনার কারামুক্তি দিবসে সিলেট জেলা যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিল

১২ জুন ২০২২, ১২:০৮ পূর্বাহ্ণ

সুপার বাংলা ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস ১১ জুন। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এই দিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।
ঐতিহাসিক এ দিনটি পালন উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনায় সিলেট জেলা যুবলীগের উদ্যোগে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
শনিবার ( ১১জুন ) বাদ আসর সিলেট কোর্ট মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ