Daily Super Bangla Logo


মৌলভী রফিক উল্লাহ’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১৭ জুলাই ২০২২, ১২:২১ পূর্বাহ্ণ

সুপার বাংলা ডেক্স: দক্ষিণ সুরমার লালাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মৌলভী রফিক উল্লাহ’র  ১১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে ১৬ জুলাই শনিবার বাদ আসর মরহুমের পরিবারের পক্ষ থেকে নগরীর দরগাহে হযরত শাহ জালাল (রহঃ) জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের ১ম পুত্র মৌলভী রফিক উল্লাহ শিক্ষা ট্রাষ্টের চেয়ারম্যান, বাংলাদেশ অটিজম গবেষণা ও প্রতিবন্ধী ইনস্টিটিউট (বার্ডস) এর প্রিন্সিপাল শামীম ইকবাল, তরুণ সংগঠক মাওলানা নাজমুল ইসলামসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা সদরুল আলম চৌধুরী। বিজ্ঞপ্তি

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ