Daily Super Bangla Logo


সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরো মজবুদ করতে হবে.                         ….মাওলানা রেজাউল করিম জালালী

১ আগস্ট ২০২২, ১০:২৮ অপরাহ্ণ

সুপার বাংলা ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট বিভাগীয় দায়িত্বশীল বৈঠক সোমবার (১ লা) আগষ্ট লালদিঘীর পরস্থ মজলিস কার্যালয়ে সকাল ১১টায় কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

এতে কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সামিউর রহমান মুসা। বিভাগীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর মাওলানা গাজি রহমত উল্লাহ, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসেন, হবিগঞ্জ জেলা নির্বাহী সভাপতি মাওলানা মাষ্টার আনোয়ার আলী, সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি মাওলানা আজিজুল হক, সিলেট মহানগর সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম, সিলেট জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মাওলানা বদর উদ্দিন, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস নোমান।

 

সভাপতির বক্তব্যে মাওলানা রেজাউল করিম জালালী বলেন, গণমানুষের সংগঠন বাংলাদেশ কেলাফত মজলিস। দেশ জাতি মুসলিম উম্মাহর কল্যানে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তিনি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জোর দাবি জানান। মাওলানা জালালী দলীয় মহাসচিব আল্লাম মামুনুল হকসহ কারাগারে বন্দি সকল আলিম উলামাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্নবাসন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ