Daily Super Bangla Logo


সমাজের সকল অপসংস্কৃতি রুখে দিতে ইসলামী যুব আন্দোলন  প্রতিষ্ঠিত হয়েছে: মুহাম্মদ ইলিয়াস হাসান

২৪ সেপ্টেম্বর ২০২২, ৭:৩৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট:  ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর শাখার আওতাধীন শাহপরান পূর্ব থানা শাখার উদ্যোগে তৃণমূল সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ২টায় পীরের বাজার আই.এ.বি মিলায়তনে তৃণমূল সভা অনুষ্ঠিত হয়।

 

শাহপরান পূর্ব থানা শাখা সভাপতি মোঃ হানিফ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লিমন আহমদ-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুহাম্মদ ইলিয়াস হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি আলহাজ্ব ফজলুল হক, প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহপরান পূর্ব থানা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এইচ এম এমদাদুল হক, অর্থ সম্পাদক হাফিজ ইউনুস আহমদ, গোলাম রাব্বানী, আলমগীর হোসেন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ