Daily Super Bangla Logo


বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন

২৪ জানুয়ারি ২০২৩, ৫:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন আওলাদ হোসেন। সংগঠন কে গতিশীল ও শক্তিশালী করতে , তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

 

সোমবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এ নির্দেশা দিয়েছেন এতথ্য নিশ্চিত করেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার ও বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলী।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত আওলাদ হোসেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

 

এ ব্যাপারে আওলাদ হোসেন আমাদের প্রতিনিধি কে বলেন, আশা করি সবার সহযোগিতা নিয়ে সংগঠনের কর্মসূচি যথাযথভাবে পালন করে গতি ফিরিয়ে সংগঠন কে আরো শক্তীশালী করতে পারব।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ