Daily Super Bangla Logo


মৌলভীবাজারে ৩নং কামালপুর ইউনিয়নে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

১৩ মার্চ ২০২৩, ৯:০০ পূর্বাহ্ণ

মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজারে ৩নং কামালপুর ইউনিয়নে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে ইউনিয়ন পরিষদ হলরুমে গত ১১ মার্চ সকালে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। ৩নং কামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আপ্পান আলী‘র সভাপতিত্বে ও মাহবুবর রহমান মুহিব এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকবর আলী। বক্তব্য রাখেন- নওমৌজা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ফরিদ আহমদ, কামালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য হুমায়ুন রশিদ, আজমনি বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক নুরুল ইসলাম, সিলেট বিভাগীয় প্রেসক্লাব সহ-সভাপতি জুসেফ আলী চৌধুরী, ৩নং কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাদক অনুকূল চন্দ্র দেব, সদর উপজেলা যুবলীগ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল হালিম সেলিম। স্বাগত বক্তব্য রাখেন- ইসমাইল আহমদ সায়েম। এস.এস.সি-২০২২ইং সালে জিপিএ-৫ ও সাধারণ বৃত্তি অর্জন করেছেন তাদের মধ্যে লিজা বেগম, জান্নাত আরা মুনা, উর্মি রণী দেব (সাধারণ বৃত্তি), মোছাঃ আনিছা হোসেন (জিপিএ-৫ ও সাধারণ বৃত্তি), তৃনা দত্ত, মোঃ আব্দুর রহমান, সজীব দত্ত শচীন। এইচএসসি’তে জিপিএ-৫ অর্জন করেছে তারা হলেন- মোহাম্মদ আব্দুল হাদী তালুকদার গুফরান, রুহান চৌধুরী, সঞ্জিব দেব, তানজিয়া সুলতানা রীজু, আব্দুস সালাম তানভীর, সাদিকা আক্তার আঁখি, জয়ীতা দেব জেমী, মোঃ মকবুল হোসেন, লাল আহমদ মাহী, খাদিজাতুল কুবরা সুমাইয়া, চুমকি দেব, মোছা: লিলুমা আক্তার তানজি।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ