Daily Super Bangla Logo


বালাগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা

২৫ মার্চ ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার বালাগঞ্জে লিজ বহির্ভূত জায়গায় স্টিল বডি নৌকা লাগিয়ে রাতে ও দিনে বালু উত্তোলনের দায়ে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস।

 

জানা যায়, বালাগঞ্জ উপজেলা বাটি থেকে পূর্বপৈলনপুর ইউনিয়ন থেকে বালুভর্তি নৌকা বালাগঞ্জ সদর ইউনিয়নের মাছবাজারে আনা হয়। পরে আজ শনিবার (২৫-মার্চ) ভোররাতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এক নৌকা তুললেও পরের নৌকা উত্তোলন করতে গিয়ে দুষ্কৃতকারীদের আটক করে স্থানীয় জনসাধারণের সামনে স্টিল নৌকায় থাকা আকাশ মাহমুদ (২১) একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস জানান, নিয়ম বহির্ভূতভাবে বালাগঞ্জের সীমানা থেকে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় এবং বালুক্রয়ের রশিদ না দেখাতে পাড়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ