Daily Super Bangla Logo


ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ২২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সৈয়দ মুহিবুর রহমান মিছলু

২১ এপ্রিল ২০২৩, ৭:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২২ নং ওয়ার্ড শাহজালাল উপশহর এর সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাংবাদিক সৈয়দ মুহিবুর রহমান মিছলু।

এক শুভেচ্ছা বার্তায় সৈয়দ মুহিবুর রহমান মিছলু বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ ও খুশির উৎসব। এই উৎসব ঈদ, ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে পারে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২২ নং ওয়ার্ড শাহজালাল উপশহর বাসী সহ দেশ-বিদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানোর পাশাপাশি ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে সকলকে কাজ করার আহবান জানান সৈয়দ মুহিবুর রহমান মিছলু।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ