Daily Super Bangla Logo


কানাডায় বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিলের কমিটি গঠন

১১ জুন ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ

মো. শাহীন আহমদ: কানাডার মন্ট্রিয়লের প্রাচীনতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়ল এর কার্যকরী নতুন কমিটি গঠন করা হয়েছে। মুহিম আহমেদকে সভাপতি এবং ফখরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। মন্ট্রিয়লের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সোসাইটির সিনিয়র সদস্যদের উপস্থিতি এবং সকলের সর্ব সম্মতি ক্রমে গঠিত এই কমিটির আগামী ২ বছরের কার্যক্রম কি হতে পারে এ নিয়ে বিষদ আলোচনা করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সোসাইটির প্রাক্তন সভাপতি এজাজ আকতার তৌফিক। উল্লেখ্য মুহিম আহমেদ সোসাইটির ৬ষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ