Daily Super Bangla Logo


ফুটপাত ও রাস্তা নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, সিলেট কল্যাণ সংস্থার হুঁশিয়ারি

২০ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ১৮ মার্চ বুধবার বিকাল ২.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ১১তম সাপ্তাহিক সভা ও ৫০ জন অসহায় ব্যক্তিদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের খাবার সামগ্রী বিতরণ করা হয়।

সভায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখলকারীদের সিলেট নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় বক্তারা বলেন, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথ ছাড়বোনা ইনশাআল্লাহ। সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের নাগরিকদের অধিকার হরণ করে ফুটপাত ও রাস্তা দখল করে দালালী ও ভাঁওতাবাজী চলবেনা। বক্তারা আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা সহ ক্বীনব্রীজকে দখলমুক্ত করা হয়। কিন্তু বর্তমান সময়ে চিহ্নিত অর্থলোভী চাঁদাবাজদের ইশারায় আবারও ফুটপাত ও রাস্তা দখল করার পায়তারা চলছে। এই অসুন্দর পায়তারা ও অবৈধ দখলবাজী বন্ধ করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তৎপর। প্রশাসনের তৎপরতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চাঁদাবাজদের প্ররোচনায় সিলেট মহানগরীর রাস্তা দখল করে আন্দোলন করার সুযোগ কারা করে দিয়েছে এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় সিলেট মহানগরবাসী পূর্বেকার মতো আবার আন্দোলনে বাধ্য হবে। তাই কোনোভাবেই ফুটপাত ও রাস্তা নিয়ে ছিনিমিনি খেলা চলবে না।

সভা থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সিলেট মহানগর, জেলা, বিভাগসহ দেশে ও বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতর শুভেচ্ছা জানানো হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় ২০২৬ খ্রীষ্টাব্দের ১১তম সাপ্তাহিক সভা ও ৫০ জন অসহায় মধ্যে ঈদের খাবার সামগ্রী বিতরণ কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ। পবিত্র রমজানের তাৎপর্য উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার। বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে জাহিদ আহমদ ও শিশু প্রতিনিধি ফয়েজ হাসান।

© 2026 দৈনিক সুপার বাংলা | সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েব ডেভেলপমেন্ট : আইটি ফ্যাক্টরি বাংলাদেশ