পাউবো সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি  বাতিল

;
  • প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২, ৭:৫১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হাওর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি  বাতিল করা হয়েছে। পাশাপাশি পাউবো সিলেটের প্রধান প্রকৌশলী শুক্রবার থেকে সুনামগঞ্জে অফিস করবেন। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে-ততদিন তিনি সুনামগঞ্জে অফিস করবেন। 

বৃহস্পতিবার রাত ৯টায় সুনামগঞ্জ জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, সুবিধাভোগী, গণমাধ্যম প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়  সভায় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এ ঘোষণা দেন।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।  এটি একটি শক্তিশালী কমিটি হবে জানিয়ে তিনি বলেন, সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় একটি করে কমিটি করে দেয়া হবে। এ কমিটির সদস্যদের মোবাইল নম্বর সাংবাদিকদের দেয়া হবে। যাতে তারা সহজে তথ্য পেয়ে যান।

তিনি জানান, হাওরের ফসল রক্ষায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, স্থায়ী প্রকল্প বাস্তবায়ন হলে হাওরের মানুষজন হাসি মুখে বোরো ফসল গোলায় তুলতে পারবে। এ প্রসঙ্গে তিনি বলেন, বন্যা ও বর্ষায় যেন হাওরাঞ্চলের মানুষ ফসল তুলতে পারে-এটা হচ্ছে আমাদের প্রধান অগ্রাধিকার।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি