ঢাকায় আবুল মাল আব্দুল মুহিতের প্রথম জানাজা

;
  • প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ৭:৫৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিতের জানাজা আজ শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে আবুল মাল আব্দুল মুহিতের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা হবে সকাল সাড়ে ১১টায়। সেখান থেকে দুপুর ১২টায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন।

শনিবার বিকালে বিমানযোগে মুহিতের মরদেহ নিয়ে আসা হবে সিলেটে। সিলেটেই তাঁর দাফন সম্পন্ন হবে। তবে সিলেটে তাঁর জানাজার সময় ও স্থান এখনও নির্ধারণ হয়নি।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি