পর্যটকদের উপর হামলার ঘটনায় মামলা

;
  • প্রকাশিত: ৬ মে ২০২২, ৮:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের জাফলংয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/ ৫ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন সুমন সরকার নামের এক পর্যটক।

বৃহস্পতিবার দুপুরে তার সাথে কথাকাটাকাটির জেরেই পর্যটক দলের উপর হামলা চালায় জাফলংয়ের টিকিট কাউন্টারের কর্মীরা। এতে সুমনসহ কয়েকজন আহত হন।

মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর আটক ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি