সব
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের সহযােগিতায় এবং সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর শুভ উদ্বোধন করা হবে।
রবিবার (৮ এপ্রিল) বেলা ২টায় সিলেট জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হবে।
এ উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মােমেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাে. জাহিদ আহসান রাসেল এমপি, সচিব মেজবাহ উদ্দিন, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মােশাররফ হােসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সিলেট জেলা প্রশাসক মাে. মজিবর রহমান।৮ মে ২০২২ বেলা ২টায় অনুষ্ঠানের শুভ সূচনা শেষে অনূর্ধ্ব-১৭ (বালক) এবং অনূর্ধ্ব-১৭ (বালিকা) পর্যায়ের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।
খেলা শেষে বিকাল সাড়ে ৪টায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীসহ অন্যন্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিলেট জেলা স্টেডিয়ামে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহবান জানানাে যাচ্ছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি