জকিগঞ্জ-কানাইঘাটসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন: ব্যারিস্টার আকমাম খাঁন

;
  • প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ২:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সর্বস্তরের জনসাধারনসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আকমাম খান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও অফুরন্ত আনন্দ।”

ব্যারিস্টার আকমাম খান আরও উল্লেখ করেন, জকিগঞ্জ ও কানাইঘাটের মাটি ও মানুষের সাথে তাঁর নাড়ির টান। প্রবাসে থাকলেও হৃদয়ে সবসময় জন্মভূমির প্রতি , তিনি সাধারণ মানুষের কল্যাণ কামনা করেন। তিনি প্রবাসীদের সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি দেশের মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেন।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি সকলকে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং বলেন, “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল প্রশান্তি। ঈদ মোবারক!”

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি