দেওয়ান বাজারবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সৈয়দ তালিমুল ইসলাম জুনু

;
  • প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ২ মাস আগে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়ান বাজার ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সৈয়দ তালিমুল ইসলাম জুনু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন।”

বহুমুখী প্রতিভার এক উজ্জ্বল দৃষ্টান্তকারী সৈয়দ তালিমুল ইসলাম জুনু কেবল একজন সফল সমাজসেবীই নন, তিনি দেওয়ান বাজার ইউনিয়নের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। প্রচার-প্রচারণার পাশাপাশি তিনি তার বর্ণাঢ্য কর্মজীবনের মাধ্যমে তরুণ প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে পরিচিত।

তিনি জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘ডেইলি সুপার বাংলা’র ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন পালন করছেন।
ক্রীড়াক্ষেত্রে সাফল্য: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় শটপুট ইভেন্টে সিলেট সরকারি মদনমোহন কলেজের হয়ে তিনি সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
মানবিক উদ্যোগ: তিনি আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্ল্যাড ফাইটার মীর বাড়ি’-এর প্রতিষ্ঠাতা।
শিক্ষা ও সমাজসেবা: একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী হিসেবে তিনি শিক্ষা প্রসারে এবং সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি আগামী দিনে দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক ও স্বনির্ভর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, “সকল ভেদাভেদ ভুলে ঈদের এই আনন্দ যেন আমরা ভাগাভাগি করে নিতে পারি, এটাই আমার প্রত্যাশা। সবাইকে ঈদ মোবারক।”

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি