সব
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও বিশিষ্ট শিক্ষানুরাগী লুৎফুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় শিক্ষানুরাগী ও সমাজসেবক লুৎফুর রহমান বলেন, ঈদ মানে আনন্দ ও খুশির উৎসব। এক মাস সিয়াম সাধনার পালনের পর উদযাপিত হয় ঈদুল ফিতর। ঈদের নির্মল আনন্দঘন দিনে ধনী-গরিবের মধ্যকার অবাঞ্ছিত প্রাচীর উঠে যায়। অতীতের সব হিংসা বিদ্বেষ ভুলে মানুষ একে অপরের সাথে কোলাকুলি করে ছড়িয়ে দেয় ঈদের আনন্দ।
তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাচ্ছে এই সরকার। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বগুণে দেশ আজ উন্নয়নের বিশ্বনেতৃত্বে।
গোলাপগঞ্জ উপজেলার উন্নয়নসহ দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
লুৎফুর রহমান বলেন, মুসলিম উম্মাহর সর্ববৃহৎ এই উৎসবে যেন আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সব শ্রেণির মানুষ। ঈদ হোক সবার জীবনে আনন্দের উৎস। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ সুখ, শান্তি ও সম্মৃদ্ধি। ঈদ মোবারক।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি