সব
সুপার বাংলা ডেস্ক: সিলেট মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবু বকর ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলীর এর সুস্থতা কামনায় করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) বিকেলে হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সিলেট মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবু বকর ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলীর এর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি বাবর জোয়ারদার, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রিপন, কোষাধ্যক্ষ রিয়াজ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাকির, প্রচার সম্পাদক সবুজ আহমদ, দপ্তর সম্পাদক মোঃ আলী, সিনিয়র সদস্য রেজাউল হক তুহিন, মসকুদ আহমদ, জাহাঙ্গীর আলম, সামসুজ্জামান জাহেদ, রুম্মান আহমদ, নোমান আহমদ ও সংগঠনের সকল নেতৃবৃন্দ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি