যুক্তরাজ্য বিএনপি নেতা কয়ছর এম আহমেদ’র গ্রামের বাড়িতে অগ্নিসংযোগর প্রতিবাদে বার্মিংহামে প্রতিবাদ সভা

;
  • প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১১:২৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

আওলাদ হোসেন:  যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ছিলিম পুরের বাড়িতে আওয়ামীলীগের সন্ত্রাসীরা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কাপুরুষোচিত ঘটনায় তাৎক্ষণিক সভার আয়োজন করে বার্মিংহাম সিটি বিএনপি , আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম সিটি বিএনপির সাধারণ সম্পাদক আবজার হোসেন, সভা পরিচালনা করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির।

 

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা,বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি আয়াছ আহমদ, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সহ সভাপতি আব্বাস মিয়া, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সিনিয়র সদস্য ছালিক মিয়া,বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন,বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুর রহমান রফু, আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ওবায়দুল কবির খোকন, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মজনু মিয়া।

 

কোরআন তেলাওয়াত করেন আনছার মিয়া,

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট নজরুল ইসলাম, এমরান আহমদ, সারওয়ার আহমদ, এহিয়া খান, ছাদিক আলী ,শামীম খাঁন, সুহেল আহমদ, আব্দুস শহীদ, বশির মিয়া,আহসান হাবিব,মুর্শেদ আহমদ, সামসুল ইসলাম চৌধুরী,মোঃ সেলিম মিয়া,মোঃ রাজা মিয়া, মোঃ সাহেদ আহমেদ ও মোহাম্মদ জুবের চৌধুরী প্রমুখ।

 

নেতৃবৃন্দ বলেন, সারাদেশে জনপদের পর জনপদে এখন বিএনপিসহ বিরোদীদলের নেতা-কর্মীদের উপর নানা কায়দায় নির্যাতন শুরু করেছে সরকার। চারিদিকে শুধু সরকার দলীয় সন্ত্রাসীদের উল্লাসধ্বণী শুনতে পাওয়া যাচ্ছে। আওয়ামী অস্ত্রধারীরা বিরোধী নেতা-কর্মীদের বাড়িতে আক্রমণ করে ভাঙচুর, লুটপাট, পরিবারের লোকজনদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। দেশে খুন, গুম, হামলা ও অগ্নিসংযোগের তাণ্ডব শুরু করেছে এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রামের বাড়িতে গতকাল গভীর রাতে আগুনে লাগিয়েছে সরকার দলীয় দুষ্কৃতীকারিরা।এটি নিঃসন্দেহ পূর্ব পরিকল্পিত এবং এই নক্কারজনক ঘটনার সাথে সরকারের উচ্চ মহল জড়িত থাকতে পারে।

 

সরকার নিজেদের পতন আচঁ করতে পেরেই এখন বেপরোয়া হয়ে উঠেছে। তবে জনগণের কাঠগড়ায় দাড়িয়ে সকল অপকর্মের জবাব সরকারকে দিতেই হবে এবং সেই জবাব দেবার সময় অতিসন্নিকঠে । নেতৃবৃন্দ অবিলম্বে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগকারী দুষ্কৃতীকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি