শিমুল বাগানে পর্যটকদের সমাহার

;
  • প্রকাশিত: ৫ মে ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

তাহিরপুর উপজেলার জয়নাল আবেদীন শিমুল বাগানে। বিশাল এই শিমুল বাগানে এখন লাল ফুল নেই, তবে গাছে গাছে নতুন পাতা গজে উঠেছে। যা দেখতে দর্শানার্থীরা ভিড় করে তার সৌন্দর্য উপভোগ করছেন ।

বুধবার শিমুল বাগানে গিয়ে জানা যায়, ঈদের দিন দুপুরে বৃষ্টি হওয়ায় বাগানে পর্যটকদের  আগমন কিছুটা কম হলেও বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থীদের আগমন ঘটেছে। বাগানের চারপাশের প্রকৃতি আর কল্পনার যেনো মিলনমেলা বসেছে। বিশাল শিমুল বাগানে যেদিকেই চোখ যায় সেদিকেই সারি সারি শিমুলের সৌন্দর্য চোখে পড়ছে। নৈসর্গিক সৌন্দর্যের এতো বড় শিমুল বাগান দেশের আর কোথাও নেই। গাছের নিচে মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শিমুলের নতুন গজানো পাতা। গাছে গাছে পাতা গুলো হালকা বাতাসে দোলছে আর থপ থপ করে চারদিকে শব্দ হচ্ছে। যা শুনে স্হানীয়দের সকালে ঘুম ভাংছে। বসন্তের মাসে অজস্র ফুটন্ত শিমুলের লাল ফুল রাঙিয়ে রাখে পুরো বাগান তেমনি গাছের নতুন পাতাগুলো চারদিকে এখন নতুন করে হাতছানি দিচ্ছে।

শিমুল বাগান দেখতে আসা অর্পা রানী বলেন, ৫-৭ জনের একটি গ্রুপ নিয়ে এসেছেন বান্দরবান ও চট্টগ্রাম থেকে শিমুল বাগান দেখতে। ফাল্গুনে বাগানের সৌন্দর্য একরকম এখন বাগানের সৌন্দর্য অন্যরকম। অসাধারণ শিমুল বাগানের সৌন্দর্য ব্যাখ্যা করা খুব কঠিন বলে মনে করেন তিনি। তবে এখানে এসে খুব বাগানের সৌন্দর্য উপভোগ করেছি।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি