ভারতের রাজধানীতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭

;
  • প্রকাশিত: ১৩ মে ২০২২, ৮:০৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

ভারতের রাজধানী দিল্লির পশ্চিমাঞ্চলে চারতলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২৭ জনের প্রাণ গেছে এবং আরো ৪০ জনের বেশি দগ্ধ হয়েছে।

দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

সেক্ষেত্রে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, ভবনটির একটি তলায় এখনো অনুসন্ধান চালানো হচ্ছে।

পুলিশ বলেছে, পশ্চিম দিল্লির মুন্দকা মেট্রো স্টেশনের পাশেই বাণিজ্যিক ওই ভবনটি অবস্থিত। ভবনটি থেকে ৬০-৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

দমকল বাহিনীর কর্মকর্তারা বলছেন, বিকেল ৪টা ৪০ মিনিটে আগুন লাগার খবর জানা যায়।
সূত্র: এনডিটিভি।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি