সব
উত্তর কোরিয়ায় প্রথম কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত ঘোষণার পর থেকে এ কয়েক দিনে ‘জ্বরে’ আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এজন্য উত্তর কোরিয়া, সামরিক বাহিনীর মাধ্যমে ওষুধ বিতরণ জোরদার করেছে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘কেসিএনএ’ জানিয়েছে, পিয়ংইয়ং নগরীতে জরুরিভাবে সকল ফার্মেসীতে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং ওষুধ সরবরাহ শুরু হয়েছে।
‘কেসিএনএ’ জানায়, দেশটিতে সোমবার সন্ধ্যা পর্যন্ত ‘মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জন’ । এ পর্যন্ত মোট জ্বরে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮৩ হাজার ৬০ জন এবং অন্তত ৬ লাখ ৬৩ হাজার ৯১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ভ্যাকসিন গ্রহণ করেননি এমন লোকদের মাধ্যমে রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে কিম জং উন দেশব্যাপী লকডাউন ঘোষণা সত্ত্বেও এই মৃত্যুর সংখ্যা বাড়ছে।
কিম মহামারি প্রতিরোধে ব্যর্থতার জন্য স্বাস্থ্যসেবা কর্মকর্তাদের কড়া সমালোচনা করে বলেছেন, বিশেষ করে তারা ওষুধ বিতরণের জন্য সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা ফার্মেসী খোলা রাখতে ব্যর্থ হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি