রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা বন্ধে ইইউর পরিকল্পনা

;
  • প্রকাশিত: ১৯ মে ২০২২, ৬:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

ইউরোপীয় ইউনিয়ন ২০২৭ সালের মধ্যে রাশিয়ার জীবাশ্ম জ্বালানির (তেল, গ্যাস) ওপর নির্ভরতা শেষ করার লক্ষ্য নিয়েছে। এ জন্য জোটটি সদস্য দেশগুলোকে সহায়তা করার পরিকল্পনা করেছে।

বুধবার (১৮ মে) ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেইন ইউরোপীয় ইউনিয়নের জন্য রাশিয়ার জীবাশ্ম জ্বালানির বিকল্প উপায় বের করতে একটি ত্রিমুখী পদ্ধতির ঘোষণা করেছেন :

• অন্যান্য দেশ থেকে সরবরাহ আনা
• নবায়নযোগ্য জ্বালানি তৈরির গতি বাড়ানো
• জ্বালানি সংরক্ষণের প্রচেষ্টা জোরদার

ইউরোপীয় কমিশনের প্রধান বলেছেন, ইইউ ২০২৭ সালের মধ্যে রাশিয়ার জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা শেষ করার লক্ষ্য স্থির করতে মঞ্জুরি এবং ঋণ বাবদ ২১ হাজার কোটি ইউরোর পরিকল্পনা করছে।

ফন ডের লেয়েন বলেন, এ তহবিল ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার কোটি ইউরোতে উন্নীত হবে বলে মনে করা হচ্ছে।

এটি হবে ইইউর ২০৩০ সালের জলবায়ু লক্ষ্যমাত্রা পূরণের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় তহবিলের বাড়তি অর্থ।

তবে তিনি বলেন, শেষ পর্যন্ত অতিরিক্ত এই বিনিয়োগ ইউরোপের জীবাশ্ম জ্বালানি আমদানির বিল কমিয়ে দেবে। সেই সঙ্গে জোটটিতে পরিবেশ অনুকূল জ্বালানির প্রসারে অনুঘটক হিসেবে কাজ করবে।

রাশিয়া বর্তমানে ইইউর আমদানি করা গ্যাসের ৪০% এবং তেলের ২৭% সরবরাহ করে। সূত্র : বিবিসি।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি