গত মাসে ১৭ হাজার ৩৭২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে

;
  • প্রকাশিত: ৬ মে ২০২২, ৭:৪০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

গত এপ্রিলে ২০০ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৮ এপ্রিল পর্যন্ত ২০০ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৮৬ টাকা ৪৫ পয়সা) এ অর্থের পরিমাণ ১৭ হাজার ৩৭২ কোটি টাকা। এ অঙ্ক আগের মাসের চেয়ে প্রায় ১৫ কোটি ডলার বেশি। মার্চে রেমিট্যান্স এসেছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত ঈদ উৎসব বা বিভিন্ন পার্বণ উপলক্ষে প্রবাসীরা দেশে বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন; তাদের পরিবার পরিজনদের জন্য। তারই ধারাবাহিকতায় এবারও রমজানের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এ ছাড়া প্রবাসী আয়ে এখন আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার। রেমিট্যান্স আসার পথও আগের চেয়ে সহজ হয়েছে। ব্যাংকে, ব্যাংক হিসাবের সঙ্গে মোবাইল ব্যাংকিংয়েও সহজে অর্থ পাঠাতে পারছেন প্রবাসীরা। ফলে সব মিলিয়ে ঈদে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি