ভারতের প্রধানমন্ত্রী চার দিনের সফরে নেপালে পৌঁছেছেন

;
  • প্রকাশিত: ১৬ মে ২০২২, ১:১৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

ভারতের প্রধানমন্ত্রী চার দিনের সফরে আজ সোমবার নেপালে পৌঁছেছেন। এনডিটিভি জানিয়েছে, দু’দেশের সম্পর্কে কিছুটা ছেদ পড়ে ২০২০ সালে সীমান্ত বিরোধের কারণে। সেই সম্পর্ক মেরামত করতেই নরেন্দ্র মোদির এ সফর বলে মনে করছেন অনেকেই।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে লুম্বিনিতে পৌঁছেছেন মোদি।সেখানে বুদ্ধের জন্ম হয়েছিল বলে বৌদ্ধ ধর্মের পবিত্রতম স্থানগুলোর মধ্যে একটি এই লুম্বিনি।

ভারতের প্রধানমন্ত্রী মোদি ও তার সফর সঙ্গীরা উত্তর প্রদেশের কুশিনগর থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে নেপালে গেছেন।

লুম্বিনিতে পৌঁছার পর মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা, তার স্ত্রী আরজু দেউবা এবং নেপালের একাধিক মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এরপর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মায়া দেবীর মন্দির পরিদর্শনে যান মোদি। মায়া দেবী মন্দিরে দুই দেশের প্রধানমন্ত্রীর একটি ছবি শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় ইতোমধ্যে টুইটও করেছে। তাতে বলা হয়েছে, বন্ধুত্বের চিরন্তন বন্ধন…।

সূত্র: এনডিটিভি

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি