আরব আমিরাতের প্রেসিডেন্টের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

;
  • প্রকাশিত: ১৫ মে ২০২২, ৭:১০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা ও শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রবিবার (১৫ মে) আবুধাবিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সংযুক্ত আরব আমিরাতের নবনির্বাচিত প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণের পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে গভীর শোক ও শ্রদ্ধা জানান।

এছাড়া শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ হতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তাঁকে অভিনন্দন জানান।

এ সময় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী, রাজপরিবারের সদস্যরা, উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি