উত্তর কোরিয়া চীন থেকে সহায়তা নিচ্ছে

;
  • প্রকাশিত: ২০ মে ২০২২, ৮:১০ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

চিকিৎসা সরঞ্জাম আনতে চীনে তিনটি বড় মালবাহী বিমান পাঠিয়েছে উত্তর কোরিয়া। করোনাভাইরাস মহামারিতে বিপর্যয় মোকাবেলায় উত্তর কোরিয়া এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

গত ১২ মে সে দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় পিয়ংইয়ং। সেখানে জ্বরে ভুগছে এমন মানুষের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ৬৩ তে ঠেকেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নির্দিষ্ট করে কোনো সংখ্যা না জানালেও বিশেষজ্ঞরা বলেছেন, ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা নিয়ে করোনা শনাক্ত ও এর চিকিৎসা নিয়ে দেশটিকে অনেক ভুগতে হবে।

করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে গত দুই বছর একদম বিচ্ছিন্ন রয়েছে দেশটি।
সূত্র : এএফপি

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি