ভারতে একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৩ হাজার, মৃত্যু ৬০

;
  • প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ৮:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

ভারতে প্রতিদিন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায়ও ফের কিছুটা বেড়েছে প্রতিবেশী দেশটির দৈনিক সংক্রমণ। শুক্রবার (২৯ এপ্রিল) দেশটিতে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার মানুষ। এছাড়া মৃত্যু হয়েছে ৬০ জনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৭ জন। মার্চের মাঝামাঝি সময়ের পর এটিই দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৭২ হাজার ১৭৬।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একদিনে ভারতে ৬০ জনের মৃত্যু হয়েছে। এতে করে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৩ হাজার ৭৫৩ জনে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবারই ভারতে দৈনিক সংক্রমণ তিন হাজারের গণ্ডি পার করেছিল। গতকাল একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৩০৩ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সামান্য বেড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে একদিনে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৮২১ জন। এই নিয়ে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০১ জনে। বর্তমানে ভারতে মোট আক্রান্তের ০.০৪ শতাংশ সক্রিয় রোগী।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে যে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তার মধ্যে ৪২ জনই দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বাসিন্দা। এছাড়া কেরালায় ১৪ জনের মৃত্যু হয়েছে। দিল্লি ও মহারাষ্ট্রেও গত একদিনে দুইজনের মৃত্যু হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি