বরিস জনসনের হাতে পার্টিগেট’ তদন্তের প্রতিবেদন

;
  • প্রকাশিত: ২৫ মে ২০২২, ১:৩৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

যুক্তরাজ্যে করোনা মহামারির লকডাউনের সময় নিয়ম ভেঙে ডাউনিং স্ট্রিটে পার্টি করা নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদনটি শিগগিরই জনসমক্ষে প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে।

সিভিল সার্ভেন্ট সু গ্রের প্রণীত প্রতিবেদনে পার্টিতে অংশ নেওয়া কর্মকর্তাদের নাম ও সম্ভবত ছবিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রির দপ্তর ডাউনিং স্ট্রিট প্রতিবেদনটি সম্পূর্ণ প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছিল।

তবে এর সময়সূচি তাদের ওপরই নির্ভর করছে। মনে করা হচ্ছে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের পরে তা হতে পারে। বুধবার দুপুরে এটি হওয়ার কথা।

পার্লামেন্টের নিম্নকক্ষ কমন্সসভার নেতা টোরি এমপি মার্ক স্পেন্সার টুইট করে বলেছেন, প্রধানমন্ত্রী ‘বুধবারই আরো পরে’ এমপিদের সঙ্গে কথা বলবেন।

স্যু গ্রের অনুসন্ধানী প্রতিবেদনের ফল প্রধানমন্ত্রী হিসাবে বরিস জনসনের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই পুলিশ প্রাথমিক তদন্তে লকডাউনের বিধি ভাঙা নিশ্চিত হওয়ায় বরিস জনসনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনেককে আর্থিক দণ্ড দিয়েছে।

সূত্র: বিবিসি

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি