রেলমন্ত্রীকে ‘সাময়িক পদত্যাগ’ করতে বলল টিআইবি

;
  • প্রকাশিত: ৭ মে ২০২২, ৪:৩১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

রেলের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের ঘটনায় উদ্বেগ জানিয়ে রেলমন্ত্রীকে ‘সাময়িক পদত্যাগ’ করতে বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নৈতিক অবস্থান থেকে সাময়িক সময়ের জন্য রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে পদত্যাগের এই আহ্বান জানায় সংস্থাটি।

শনিবার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বরখাস্তের এ ঘটনাকে ‘ন্যক্কারজনক দৃষ্টান্ত’ বলে উল্লেখ করেছে টিআইবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যায়নিষ্ঠভাবে দায়িত্বপালনের কারণে পুরস্কার পাওয়ার বদলে টিটিইকে বরখাস্ত করা হয়েছে। এমন সিদ্ধান্তে দেশবাসীর কাছে এ বার্তাই পরিষ্কার হয়েছে যে ক্ষমতাধরেরাই শুধু নন, তাদের প্রভাব বলয়ের মধ্যে থাকা আত্মীয়-পরিজনদের জন্যও আইন প্রযোজ্য নয়।

উল্লেখ্য, গত বুধবার রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেসে তিন যাত্রী রেলমন্ত্রীর স্ত্রীর ভাগনে পরিচয় দিয়ে বিনাটিকেটে রেলে ওঠেন। দায়িত্বপ্রাপ্ত টিটিই তাদেরকে এসি কামরা থেকে সুলভ কামরায় পাঠান, পাশাপাশি জরিমানাও করেন। এই ঘটনার পর ওই টিটিইর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন যাত্রীরা। এরপর টেলিফোনে টিটিইকে সাময়িক বরখাস্তের শাস্তির কথা জানানো হয়।

এদিকে, এই ঘটনা জানাজানির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন শনিবার ওই তিন যাত্রীর সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। যাত্রীর সঙ্গে অসদাচরণের কারণে টিটিইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি