সব
মা হতে যাওয়ার সময় বলিউডের ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বিষয়টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন তিশার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কিন্তু মা হতে যাচ্ছেন, এই কারণে তিশা কিছু না ভেবেই সিনেমার প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন।
ঘটনাটি জানিয়ে ফারুকী বলেন, ‘তিশা যেদিন জানতে পারে ও কনসিভ করেছে তার কয়েক দিন পরেই ওর কাছে কল আসে বিশাল ভরদ্বাজের কাস্টিং ডিরেক্টরের কাছ থেকে।
ওই ছবিটার জন্য যেটা নিয়ে পরে তারা আরো বেশ কিছু বাংলাদেশি অভিনেত্রীর সাথে কথা বলেছে, এবং যেটা নিয়ে নানা নিউজও হয়েছে। যা-ই হোক উনি জানান যে তিশাকে কাস্ট করতে চান তারা। শুটিংয়ের সময় জানিয়ে দিয়ে তারা জানান তিশা আগ্রহী হলে তারা পরবর্তী বিষয়গুলো ঠিক করবেন। ‘
দ্বিধা ছাড়াই এমন একটি সুযোগ তিশা ছেড়ে দেন উল্লেখ করে ফারুকী বলেন, ‘তিশা স্কুলজীবন থেকে কাজ করছে। আগাগোড়া কাজ অন্তপ্রাণ একজন মানুষ কিভাবে এই বিষয়টাকে ডিল করে সেটা নিয়ে আমি ভাবতেছিলাম। কিন্তু তিশার যেকোনো সিদ্ধান্ত যেহেতু ও স্বাধীনভাবেই নেয়, আমি ওর সাথে এটা নিয়ে আগ বাড়িয়ে কিছু বলছিলাম না। আমি দেখলাম ও বেশ শান্তভাবে দ্বিতীয় দিন কাস্টিং ডিরেক্টরকে বুঝিয়ে বলে যে, সে কাজটা করতে পারছে না, কারণ এই মুহূর্তে ও কোথাও মুভ করতে চাচ্ছে না, এই মুহূর্তে সে একটু নিরিবিলি থাকতে চায়, কারণ সে কনসিভ করেছে। কোনো রকম দোটানা ছাড়াই ও ছেড়ে দেয় ওই সুযোগটা। ‘
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি