সব
সিলেটের কানাইঘাট উপজেলা সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গতরাতে (সোমবার) ভারি বর্ষনের ফলে উপজেলা প্রশাসন, পৌর শহর এলাকা থেকে শুরু করে ৯টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির অবনতি হয়।
মঙ্গলবার (১৭ মে) কানাইঘাটে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৪৪ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কানাইঘাট বাজারসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে হাটু পানি থেকে কোমর পানি বিরাজ করায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বহু ব্যবসা প্রতিষ্ঠানে এখনো বানের পানি।
কানাইঘাট-দরবস্ত, গাজী বোরহান উদ্দিন রোডের নিচু এলাকা তলিয়ে যাওয়ায় সিলেট শহরের সাথে কানাইঘাট সদরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পরিবহনের অভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে ও সংকট দেখা দিয়েছে।
এছাড়াও অনেক এলাকা নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার প্রায় ৯০ ভাগ এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। হাজার হাজার বাড়িঘর এখনো বন্যার পানিতে তলিয়ে আছে। দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর দিন পার করছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি