সব
সিলেটে টানা দুইদিন পানি কমার পর আজ আবার বাড়ছে সুরমা নদীর পানি। গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার সকাল ৯ টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ৪ সেন্টিমিটার বেড়েছে। তবে সিলেট পয়েন্টে এ নদীর পানি অপরিবর্তিত আছে। অপরদিকে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে কুশিয়ারার পানি বাড়ায় বাঁধ ভেঙে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নতুন করে প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
যদিও পানি উন্নয়ন বোর্ড, সিলেটের উপ সহকারী প্রকৌশলী নিলয় পাশা বলছেন, সিলেটের বন্যা পরিস্থিতির আর খুব একটা অবনতি হওয়ার আশংকা নেই। ৪/৫ দিনের মধ্যে বেশিরভাগ এলাকা থেকেই পানি নেমে যাবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি