দেশে ফিরলেন হাজি সেলিম

;
  • প্রকাশিত: ৫ মে ২০২২, ৮:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম। আজ বৃহস্পতিবার (৫ মে) দুপুর সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।

খবরটি নিশ্চিত করেছেন হাজি সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল। তিনি বলেন, ‘আজ দুপুর সোয়া ১২টার দিকে স্যার ঢাকায় ফিরেছেন।

চিকিৎসকের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গত ৩০ এপ্রিল ব্যাংককে গিয়েছিলেন তিনি। সেখানে ফলোআপ চেকআপ করা হয়েছে। এখন স্যারের অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। ’

তিনি আরো জানান, তিনি দেশে ফিরে লালবাগের ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহানি বেগমের জানাজায় অংশ নেন। খাজিদেওয়ান তালগাছ জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

নিজের পুরোপুরি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাজি সেলিম।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি