সব
পবিত্র ঈদুল ফিতর শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার (৪ মে) সকাল ৮টা থেকে ৭ ও ৮ মে’র টিকিট বিক্রি হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, যে স্টেশন থেকে যাত্রা, সেই স্টেশন থেকেই দেওয়া হচ্ছে ফিরতি টিকিট। এ জন্য ঈদ শেষে ফিরতি টিকিটের জন্য খুব বেশি একটা লাইন দেখা যায়নি স্টেশনগুলোর কাউন্টারে।
গত ১ মে থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়ে ছিল।
রেলওয়ে সূত্রে আরো জানা যায়, দেশের যে স্টেশন থেকে যাত্রা, যেখান থেকেই ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও মিলছে ফিরতি টিকিট। এ টিকিট নিয়ে অনলাইন এবং কাউন্টারে কোনো চাপ নেই।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি