গোয়াইনঘাটে পানিবন্দী মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

;
  • প্রকাশিত: ২০ মে ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দী মানুষের মাঝে গোয়াইনঘাট উপজেলা বিএনপির পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী উপস্থিত থেকে উক্ত শুকনো খাবার বিতরণ করেন।

উপজেলার নন্দির গাও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে  চিড়া, মুরি, গুড়সহ বিভিন্ন ধরনের শুকনো খাবার বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার থেকে উপজেলার অন্যান্য ইউনিয়নের বিশেষ করে হাওর অঞ্চলে অতি দুর্যোগপূর্ন এলাকায় বসবাসরত যাদের বাড়ি-ঘর পানির নিচে তলিয়ে গেছে সেইসব পরিবারের মধ্যে অনুরূপভাবে শুকনো খাবার বিতরণ করা হবে বলে জানিয়েছেন আব্দুল হাকিম চৌধুরী।

এসময় উপস্থিত উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী দপ্তরসম্পাদক খাইরুল আমিন, নন্দীর গাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আলী, উপজেলা বিএনপির সদস্য আমির মিয়া যুবদলনেতা খলিলুর রহমান প্রমুখ।

 

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি