সব
বাজার থেকে বাড়ি ফেরার পথে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ির পল্লী বিদ্যুৎ নামক স্থানে যাত্রীবাহী বাসচাপায় অটোভ্যান যাত্রী হাকিম মিয়া (৬১) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী থেকে অটোভ্যানযোগে বাড়ি ফেরার পথে শঠিবাড়ীর পল্লী বিদ্যুতের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী বাসের চাপায় ভ্যানে থাকা হাকিম মিয়া নামের এক বৃদ্ধ নিহত হন।
স্থানীয় মনোয়ারুল ইসলাম জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে শঠিবাড়ী পল্লী বিদ্যুতের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান হাকিম মিয়া।
নিহত হাকিম মিয়ার উপজেলার বাড়ি দুর্গাপুর গ্রামে।
মিঠাপুকুর থানার (তদন্ত ওসি) জাকির হোসেন জানান, বাসটিকে আটক করা যায়নি। তবে মরদেহ উদ্ধার করে প্রথমেই মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি