সব
আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ। এবার ফরম পূরণ হবে অনলাইনে। ২৪ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ করা যাবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল।
এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ ফি ধার্য করা হয়েছে ১ হাজার ৬১৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ১ হাজার ৪৯৫ টাকা।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড রবিবার এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানিয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি