স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

;
  • প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ৪:৩৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইট যোগে আজ সোমবার সন্ধ্যায় তিনি ঢাকা পৌঁছান।

ওবায়দুল কাদের গত ২২ এপ্রিল (শুক্রবার) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান।

উল্লেখ্য, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ওবায়দুল কাদের।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি রুটিন চেকআপের জন্য ভারতের দিল্লি যান ওবায়দুল কাদের। দিল্লির মেজেন্টা হাসপাতালে তার শারীরিক চেকআপ করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি