সব
ঈদের আনন্দ কাটিয়ে মানুষের কর্মস্থলে আসা নির্বিঘ্নি ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে সিলেট জেলা পুলিশ।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর নির্দেশে সিলেট জেলার বিভিন্ন ট্রাফিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও অবৈধ এবং বেপরোয়া গতির যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক ও থানাপুলিশ। আর এই তৎপরতা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে সরাসরি তদারকি করছেন।
এছাড়াও সিলেট জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে ঈদের ছুটিতে পর্যটকদের ভীড় লক্ষ্য করা যাচ্ছে। পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বিশেষ নিরাপত্তা বিধানে কাজ করছে।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, জেলা পুলিশের এমন ব্যাতিক্রমী উদ্যোগে সিলেটে আসা পর্যটকরা নির্বিঘ্নে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি