সব
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান বৃটেনের বাঙালি কমিউনিটির উজ্জ্বল নক্ষত্র কাউন্সিলর আব্দুল কাদির জিলানী আর নেই। মঙ্গলবার ভোরে তিনি হৃদরোগের আক্রান্ত হলে উস্টার শেয়ার সকাল ৯ টায় ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
তিনি বৃটেনের একাধিক কাউন্সিল থেকে ৬ বার কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। বিভিন্ন সামাজিক সংগঠনে এলাকার উন্নয়নে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। গোলাপগঞ্জ উপজেলার সোসিয়াল ট্রাস্ট, গোলাপগঞ্জ সমাজ কল্যাণ সমিতি, ভাদেশ্বর সমাজ কল্যাণ সমিতি সহ বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে তার ছিল ব্যাপক পরিচিতি। সদা হাস্যজ্জল, বন্ধুসুলভ নিরহংকার কাউন্সিলর আব্দুল কাদির জিলানির মৃত্যুতে কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি