জাতীয় দলের সঙ্গে খেলে তৈরি হচ্ছে মোহনবাগান ক্রীড়া

;
  • প্রকাশিত: ১১ মে ২০২২, ৩:৪১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

আগামী ১৮ই মে থেকে কলকাতায় শুরু হচ্ছে এএফসি কাপের গ্রুপ ডি’এর ম্যাচ। গ্রুপ পর্বে লড়বে ভারতের এটিকে মোহনবাগান ও গোকুলাম কেরালা, বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। গ্রুপ পর্বের ম্যাচের নিজেদের ঝালিয়ে নিচ্ছে সবগুলো দলই।

এই ধারাবাহিকতায় প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতের এটিকে মোহনবাগান।

আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারত জাতীয় দলকে ২-১ গোলে হারিয়েছে সবুজ মেরুনরা। মোহনবাগানের হয়ে গোল দুটি করেছেন লিসতোন কোলাসো ও কিয়ান নাসিরি। জাতীয় দলের হয়ে একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী। এর আগে সন্তোষ ট্রফির রানার্সাপ বাংলা দলের সঙ্গে খেলেছিল মোহনবাগান। সে ম্যাচে ১-০ গোলে হেরেছিল তাঁরা।

এএফসি কাপে ১৮ই মে মোহনবাগানের প্রথম ম্যাচের প্রতিপক্ষ গোকুলাম কেরালা। এরপর ২১ মে বসুন্ধরা কিংস এবং ২৪ মে খেলবে মাজিয়া স্পোর্টসের বিপক্ষে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি