সব
সিলেটে দু’পক্ষের সংঘর্ষে নিহত পল্লী চিকিৎসক মো. নিজাম উদ্দিনের (৪৫) জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। রবিবার (১০ এপ্রিল) বেলা আড়াইটার দিকে ঘোড়ামারা গ্রামে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধিসহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এর আগে ময়না তদন্ত শেষে নিজাম উদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি