কিয়েভে দূতাবাস ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল ফ্রান্স

;
  • প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২, ৮:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর কিয়েভ থেকে সাময়িকভাবে দূতাবাস স্থানান্তর করেছিল ফ্রান্স। এবার নিজেদের দূতাবাস কিয়েভে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল ফরাসি দূতাবাস।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ ইভ লে দ্রিয়ান ইতোমধ্যেই ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে ফোনে কথা বলেছেন। জঁ ইভ লে দ্রিয়ান বলেছেন, ইউক্রেনে নিযুক্ত ফ্রান্সের দূতাবাস খুব শিগগিরই লভিভ থেকে কিয়েভে স্থানান্তর করা হবে।

রুশ হামলার জেরে মার্চের শুরুর দিকে কিয়েভ থেকে লভিভ শহরে নিজেদের ইউক্রেনীয় দূতাবাস স্থানান্তর করেছিল ফ্রান্স। এবার তারা কিয়েভে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, তুরস্ক ইতোমধ্যেই কিয়েভে তাদের দূতাবাস স্থানান্তর করেছে। সাময়িকভাবে ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেরনিভতসি শহরে নিজেদের ইউক্রেনীয় দূতাবাস স্থানান্তর করেছিল তুরস্ক।

গত ৫ এপ্রিল তুরস্ক এক বিবৃতিতে জানায়, দূতাবাসটি আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র : রয়টার্স।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি