সিলেটে মেস থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

;
  • প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ৮:০০ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগরের একটি বাসা থেকে সিলেট ল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কামরুল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্নি মনারাই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

শনিবার রাতে  সিলেট নগরের শাহজালাল উপশহরের ই ব্লকের একটি বাসা থেকে কামরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ৫ম তলায় মেস করে থাকতেন কামরুলসহ কয়েকজন শিক্ষার্থী।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে রোববার তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

কামরুলের মেসের অন্য সদস্যদের বরাত দিয়ে সিলেটের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, শুক্রবার রাতে কামরুল সেহরি খাওয়ার সময়ও স্বাভাবিক ছিলেন। শনিবার দুপুরের দিকে মেসের এক সদস্য বাড়ি যাওয়ার জন্য তাকে ডাকতে গেলে কামরুলের নাক ও মুখে ফেনা দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

ওসি বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট এলে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হলে পুলিশ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

তবে নিহতের বোন ফাহমিদা আক্তারের অভিযোগ, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
তিনি বলেন, আগের রাতেও আমার ভাইয়ের সাথে কথা হয়েছে। সে সুস্থ ছিলো। তার বড় কোন অসুখও ছিলো না। তারপরও হঠাৎ কেন এভাবে সে মারা যাবে

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি