আজ ৬৯তম জন্মদিন শেখ জামালের

;
  • প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ৫:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শেখ জামালের ৬৯তম জন্মদিন আজ ২৮ এপ্রিল। শেখ জামাল ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

আজ বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁর জন্মদিন উদযাপন করবে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।

শেখ জামাল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনিও গৃহবন্দি ছিলেন। তিনি সেখান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। ভারতের আগরতলায় গিয়ে বাংলাদেশ লিবারেশন ফোর্সেসে (বিএলএফ) যোগ দিয়ে প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরে সম্মুখ সমরে অংশ নেন।

শেখ জামাল বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সের প্রথম ব্যাচের কমিশন্ড অফিসার। শেখ জামালের জন্মদিন উপলক্ষে আজ সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে আওয়ামী লীগ। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত হবে।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি