দুদক পরিচালক জুলফিকার আলী মারা গেছেন

;
  • প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২, ৬:৩২ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. জুলফিকার আলী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মঙ্গলবার (৫ এপ্রিল) রাত সোয়া ৩টার দিকে মহাখালীর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জুলফিকার আলীর সহকর্মী ও দুদকের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলফিকার আলী ক্রনিক লিভার ডিজিজ রোগে আক্রান্ত ছিলেন।

দুদক পরিচালক মো. জুলফিকার আলী গত ৫ জানুয়ারি বরিশালে দুদকের বিভাগীয় অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ভারতের হায়দরাবাদে চিকিৎসা নেন।

তার গ্রামের বাড়ি ময়মনসিংহ। ছোটবেলা কেটেছে ঢাকার মহাখালী এলাকায়। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে। জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে ১৯৯৫ সালে যোগদান করেন। ২০০৭ সালে উপপরিচালক ও ২০১৯ সালে পরিচালক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। তিনি এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি