র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ’

;
  • প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ২:২৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে বলে জনিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী হয়তো একটা সুখবর নিয়ে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে পারেন ড. এস জয়শঙ্কর।

আজ মঙ্গলবার বিকেলে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ ভারতীয় বসবাস করে জানিয়ে তিনি বলেন, তারা খুবই শক্তিশালী। তারাও সরকারকে বলেছে। এটি হয়েছে শুধু ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে। ভারত বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পরিষ্কার করে বলেছেন- যেকোনো উন্নতি না হলে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ঠিক আছে। বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা যে বিষয়টি বলছে সেটি হচ্ছে দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা ম্যাকানিজম র‍্যাবের অভ্যন্তরে রয়েছে।

এদের অনেকেই শাস্তি পায় জানিয়ে তিনি বলেন, কিন্তু এই বার্তাটি যুক্তরাষ্ট্রের কাছে ঠিকমতো পৌঁছায় না

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি